সব মানুষের কিছু গল্প আছে,
নিজের গল্পে মানুষ নিজেই বাঁচে।
এ সব মানুষের কিছু গল্প আছে,
নিজের গল্পে মানুষ নিজেই বাঁচে।
হাজারও ভিড়ের মাঝে মূলত একা,
দূর থেকে যায়না মানুষ দেখা।
দেখেছ হাঁসি দেখো নি ক্ষত,
অমানুষ দেখতে মানুষের মতো।
দেখেছ হাঁসি দেখো নি ক্ষত,
অমানুষ দেখতে মানুষের মতো।
আজকে যা ঠিক, কালকে তা ভুল,
মানুষ তো নিয়তির হাতের পুতুল।
আলো আঁধারে কাটে জীবনের রেশ,
হটাৎ ই হয় কোনো গল্পের শেষ।
সহজ হত, লড়াই যত,
মুখোশ গুলো যদি মুখ হত,
দেখেছ হাঁসি দেখো নি ক্ষত।
অমানুষ দেখতে মানুষের মতো।
Discussion
Public comments for Manush Title Track are available on the discussion page.
View discussion