Back to Library
Inspiring

ভাঙো বাঁধ ভেঙে দাও Bhango Badh Bhenge Dao

Rabindranath Tagore

Read Bhango Badh Bhenge Dao in Bengali and Banglish transliteration, from Tasher Desh.

Updated

Lyrics

ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও।
বন্দী প্রাণ মন হোক উধাও॥
শুকনো গাঙে আসুক
জীবনের বন্যার উদ্দাম কৌতুক–
ভাঙনের জয়গান গাও।

জীর্ণ পুরাতন যাক ভেসে যাক,
যাক ভেসে যাক, যাক ভেসে যাক।
আমরা শুনেছি ওই মাভৈঃ মাভৈঃ মাভৈঃ
কোন্‌ নূতনেরই ডাক।
ভয় করি না অজানারে,
রুদ্ধ তাহারি দ্বারে দুর্দাড় বেগে ধাও॥

Read in Banglish
Bhango badh bhenge dao, badh bhenge dao, badh bhenge dao. Bondi pran mon hok udhao. Shukno gange ashuk Jiboner bonnar uddam koutuk– Bhangoner joygan gao. Jirno puraton jak bhese jak, Jak bhese jak, jak bhese jak. Amra sunechi oi mabhoi mabhoi mabhoi Kon nutoneri dak. Bhoy kori na ojanare, Ruddho tahari dware durdar bege dhao.

Related songs

More songs you may enjoy.

Inspirational

Bhoy Nei Re Toder Nei Re Bhoy

ভয় নেই রে তোদের নেই রে ভয়

Rabindranath Tagore

"ভয় নেই রে তোদের নেই রে ভয়, যা চলে সব অভয়-মনে--আকাশে ওই উঠেছে শুকতারা।"

Inspiring

Kharobayu Boy Bege

খরবায়ু বয় বেগে

Rabindranath Tagore

"খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে, ওগো নেয়ে, নাওখানি বাইয়ো। তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল-- হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥"

Heroic

Agroho Mor Odhir Oti

আগ্রহ মোর অধীর অতি

Rabindranath Tagore

"আগ্রহ মোর অধীর অতি- কোথা সে রমনী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা-"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Festive

Madhu Mongol Godhuli Porinoy Utsob

মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব

Rabindranath Tagore

"মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব দরশনে আকুল প্রাণ, আইল ঋতুপতি কুসুম মাল্য লয়ে স্মিগ্ধ মলয়, পিকতান।"

Discussion

Public comments for Bhango Badh Bhenge Dao are available on the discussion page.

View discussion