নয়ন করিলে বন্ধ রে
নাঈম হবে না অন্ধ
পাবে রে দেখার আনন্দ।।
চোখ থুইয়া এতোদিন রইলা
ভবমায়ায় পইড়া
এখন তুমি কেমনে চলবায়
আল্লাহর নাম ছাইড়া রে।।
আল্লাহ আল্লাহ ডাকো নাঈম
দু নয়ন মুঞ্জিয়া
আল্লাহর দিদার লাভ করিবে
সু সময় খুঁজিয়া রে।।
খুঁজছিলে এতোদিন নাঈম
সুন্দর ও রমনি
এখন তুমি ছাইড়া সকল
খুঁজো আল্লাহ গণি রে।।
ছাড়ো নাঈম ধনের কিচ্ছা
ধনের বাড়াবাড়ি
আল্লাজির নামেতে ছাড়ো
তোমার মানব তরী রে।।
Discussion
Public comments for Nayan Korile Bondho are available on the discussion page.
View discussion