ভেসে যায় হৃদয় আমার মদিনা-পানে।
আসিলেন রসুলে-খোদা প্রথম যেখানে।।
উঠিল যেখানে রণি’,
প্রথম তকবির ধ্বনি,
লভিনু মণির খনি যথায় কোরানে।
যথা হেরা গুহার আঁধারে প্রথম
ইসলামের জ্যোতি লভিল জনম,
ঝরে অঝোর ধারায় যথা খোদার রহম,
ভাসিল নিখিল ভুবন যাহার তুফানে।।
লাখো আউলিয়া আম্বিয়া বাদশা ফকির
যথা যুগে যুগে আসি’করিল ভিড়
তারি ধূলাতে লুটাবো আমি নোয়া’ব শির;
নিশিদিন শুনি তাঁরি ডাক আমার পরাণে।।
Discussion
Public comments for Bhese Jay Hridoy Amar Modina-Pane are available on the discussion page.
View discussion