ভোরে ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
কে ভ্রমর-কুন্তলা কিশোরী
ফুল দেখে বেভুল সিনান ‘বিসরি’
একী নতুন লীলা আঁখিতে দেখি ভুল
কমল ফুল যেন তোলে কমল ফুল
ভাসায়ে আকাশ-গাঙে অরুণ-গাগরি॥
ঝিলের নিথর জলে আবেশে ঢলঢল
গলে পড়ে শত সে তরঙ্গে
শারদ আকাশে দলে দলে আসে
মেঘ-বলাকার খেলিতে সঙ্গে॥
আলোক-মঞ্জরী প্রভাতবেলা
বিকশি জলে কি গো করিছে খেলা
বুকের আঁচলে ফুল উঠিছে শিহরি॥
Discussion
Public comments for Bhore Jhiler Jole Shaluk Podmo Tole Ke are available on the discussion page.
View discussion