Back to Library
Joyful

রাঙা মাটির পথে লো মাদল বাজে Ranga Matir Pothe Lo Madol Baje

Kazi Nazrul Islam

Ranga Matir Pothe Lo Madol Baje lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated July 13, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

রাঙা মাটির পথে লো মাদল বাজে
বাজে বাঁশের বাঁশি।
বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো,
রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।

মাদলিয়ার তালে তালে অঙ্গ ওঠে দুলে,
দোল লাগে শাল-পিয়াল বনে নোটন খোঁপার ফুলে।
মহুয়া বনে লুটিয়ে পড়ে মাতাল চাঁদের হাসি লো॥

চোখে ভালো লাগে যাকে–
তাকে দেখব পথের বাঁকে,
তার চাঁচর কেশে পরিয়ে দেব ঝুমকো জবার ফুল,
তার গলার মালার কুসুম কেড়ে করব কানের দুল।
তারে নাচের তালে ইশারাতে বলব ভালোবাসি লো॥

Read in Banglish
Ranga matir pothe lo madol baje baje basher bashi. bashi baje buker majhe lo, mon lage na kaje lo, roite nari ghore olo pran holo udasi lo. Madoliyar tale tale ongo othe dule, dol lage shal-piyal bone noton khopar fule. Mohua bone lutiye pore matal chander hasi lo. Chokhe bhalo lage jake– take dekhbo pother bake, tar chachor keshe poriye debo jhumko jobar ful, tar golar malar kusum kere korbo kaner dul. tare nacher tale isharate bolbo bhalobashi lo.

Related songs

More songs you may enjoy.

Romantic

Bhoriya Poran Shunithechi Gaan

ভরিয়া পরান শুনিতেছি গান

Kazi Nazrul Islam

"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"

Romantic

Shono O Sandhyamalati

শোনো ও সন্ধ্যামালতী

Kazi Nazrul Islam

"শোনো ও সন্ধ্যামালতী বালিকা তপতী– বেলাশেষের বাঁশি বাজে। শোনো মাধবী চাঁদের মধুর মিনতি"

Romantic

Shukla Jyotsnatithi, Phulla Pushpabithi

শুক্লা জ্যোৎস্নাতিথি, ফুল্ল পুষ্পবীথি

Kazi Nazrul Islam

"শুক্লা জ্যোৎস্নাতিথি, ফুল্ল পুষ্পবীথি, গন্ধ-বর্ণ-গীতি-আকুল উপবন চিত্ত স্বপ্নাতুর, অঙ্গ চুরচুর"

Ecstatic

Surer Dharar Pagol Jhora

সুরের ধারার পাগল-ঝোরা

Kazi Nazrul Islam

"সুরের ধারার পাগল-ঝোরা নামিল সখী মোর পরানে। যেন কাহারবায় গজল কে গায় সাকির সাথে গুল-বাগানে॥"

Playful

Holud Gadar Ful

হলুদ গাঁদার ফুল

Kazi Nazrul Islam

"হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল এনে দে এনে দে নৈলে রাঁধব না, বাঁধব না চুল।"

Romantic

Bhengo Na Bhengo Na Bodhu Torun Chameli-Shakha

ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা

Kazi Nazrul Islam

"ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা। ফুলের নজরানা এর আজিও পাতায় ঢাকা॥"

Discussion

Public comments for Ranga Matir Pothe Lo Madol Baje are available on the discussion page.

View discussion