Back to Library
Sarcastic

ভয় Bhoy

Nachiketa Chakraborty

Bhoy lyrics by Nachiketa Chakraborty (1993). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

ডাইনে বাঁয়ে, গঞ্জে গাঁয়ে,
পুরানো অথবা নতুন অধ্যায়ে,
বিশৃংখলা যতই বাড়ুক,
গণতন্ত্র রাষ্ট্র যন্ত্র দুচোখ বুজে রয়,
ভ’হয় ! ভ’হয় ! ভ’হয় ! ভয় !
পাছে ভোট নষ্ট হয়।

পড়াশুনা আর ভাবনা চিন্তা,
নাচছে শীকেয় – তা ধিন্ ধিন্ তা !
বিরাশি প্রহর সংকীর্তন,
মাইকে প্রবল চিত্কার।
রাষ্ট্র হেসে বলেন –
এ যে গণতান্ত্রিক অধিকার।
শব্দ দূষণ প্রতিকার,
সে তো বিজ্ঞাপনের কথা
ভবিষ্যতের কথায় নেই কারোর মাথাব্যথা।
আসলে, হাজারটা লোক, হোতাদের ভোট,
রয়েছে ধর্ম ময়।
ভ’হয় ! ভ’হয় ! ভ’হয় ! ভয় !
পাছে ভোট নষ্ট হয়।

শহরের এক কোণে বেড়ে চলে
অন্ধকারের চক্র,
সমাজ-বিরোধী, মাস্তান, ফোড়ে,
একতা ওদের অস্ত্র।
ওদেরই তো দেখি ভোটের সময়,
নানান রঙের রাঙানো জামায়,
রাষ্ট্র তখন প্রাণপনে ভোলে
ওদের পরিচয়।
তাই ভয় ! ভয় ! ভহ’য় ! ভয় !
পাছে ভোট নষ্ট হয়।

Read in Banglish
Daine banye, gonje gaye, Purano othoba notun odhyaye, Bishringkhola jotoi baruk, Gonotontro rashtro jontro duchokh buje roy, Bho-hoy! Bho-hoy! Bho-hoy! Bhoy! Pache vote noshto hoy. Porashuna ar bhabna chinta, Nachche shikey – ta dhin dhin ta! Birashi prohor songkirtan, Maike probol chitkar. Rashtro hese bolen – E je gonotantrik odhikar. Shobdo dushon protikar, Se to bigyaponer kotha Bhobishyoter kothay nei karor mathabyatha. Ashole, hajarta lok, hotader vote, Royeche dhormo moy. Bho-hoy! Bho-hoy! Bho-hoy! Bhoy! Pache vote noshto hoy. Shohorer ek kone bere chole Ondhokarer chokro, Somaj-birodhi, mastan, phore, Ekota oder ostro. Oderi to dekhi voter somoy, Nanan ronger rangano jamay, Rashtro tokhon pranpone bhole Oder porichoy. Tai bhoy! Bhoy! Bho-hoy! Bhoy! Pache vote noshto hoy.

Related songs

More songs you may enjoy.

Reflective

Choto Choto Shopner Nil Megh

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

Nachiketa Chakraborty

"ছোট ছোট স্বপ্নের নীল মেঘ কখনো রোদ্দুর বৃষ্টি জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা সৃষ্টি বা অনাসৃষ্টি"

Nostalgic

Se Prothom Prem Amar Nilanjana

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

Nachiketa Chakraborty

"লাল ফিতে সাদা মোজা সু-স্কুল ইউনিফর্ম ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম,"

Satirical

He Amar Porom Pitoh

হে আমার পরম পিতঃ

Nachiketa Chakraborty

"হে আমার পরম পিতঃ যদি ভুলেও আবার জন্ম নিই তো তুমি যেন ভুল কোরো না আমাকে আর স্কুলে পাঠিয়ো না"

Melancholic

Nilanjana (Dulche Haway)

নীলাঞ্জনা (দুলছে হাওয়ায়)

Nachiketa Chakraborty

"দুলছে হাওয়ায়, না না না ফুল নয় দখিনা বাতাসে নাগপাশে সময় নয়। খোলা বারান্দায়, এই নিরজনতায় সিলিংয়ের বন্ধনে, মাটির ব্যাবধানে"

Satirical

Ei Besh Bhalo Achhi

এই বেশ ভাল আছি

Nachiketa Chakraborty

"এই বেশ ভাল আছি। এই বেশ ভাল আছি। এই বেশ ভাল আছি, কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই"

Satirical

Ambition

অ্যাম্বিশন

Nachiketa Chakraborty

"কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশান। আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।"

Discussion

Public comments for Bhoy are available on the discussion page.

View discussion