যদি কোনদিন মনে পড়ে
আমায় কোন বিকেলে
কেঁদোনা তুমি আড়ালে
আমায় ভেবে আনমনে
আজ তুমি নেই আমার হয়ে
হারালে কোন অজানাতে
তবু তোমাকে মনে পড়ে
শত ব্যস্ততা ভরা দিনে
তোমার মিথ্যে যত সত্য বাহানা
আমি বুঝেও কেন বুঝতে পারিনা
জানি তুমি ফিরবেনা আর এভাবেই
কেটে যাবে আমার সহস্রকাল
যদি লাগে ভয় একা পথে
ডেকে নিও আসবো সে পথে
কেন তোমাকে মনে পড়ে
আঁধার ঘেরা মাঝরাতে
যদি লাগে ভয় একা পথে
ডেকে নিও আসবো সে পথে
কেন তোমাকে মনে পড়ে
আঁধার ঘেরা মাঝরাতে
কত গল্প লিখেছি
কত গানে সুর গেঁথেছি কত
ভুল ভুলেছি কত রাত
জেগেছি তোমায় ভেবে
মেনে নিতে পারিনা
তুমি ছুঁয়েছ অন্য কারো হাত
ভুলে গেছো আমিও ছিলাম
জড়িয়ে তোমায়
এতো মায়ার পিছুটান ছেড়ে কেন
তুমি আজ নেই পাশে
এখনো আমি হন্যে হয়ে
তোমাতেই হারাই গোপনে
তোমার মিথ্যে যত সত্য বাহানা
আমি বুঝেও কেন বুঝতে পারিনা
জানি তুমি ফিরবেনা আর এভাবেই
কেটে যাবে আমার সহস্রকাল
যদি লাগে ভয় একা পথে
ডেকে নিও আসবো সে পথে
কেন তোমাকে মনে পড়ে
আঁধার ঘেরা মাঝরাতে
যদি লাগে ভয় একা পথে
ডেকে নিও আসবো সে পথে
কেন তোমাকে মনে পড়ে
আঁধার ঘেরা মাঝরাতে
Discussion
Public comments for Bhulecho Amay are available on the discussion page.
View discussion