বিদায় নিওনা হায় শপথ লাগে—
ঝরায়ে দিওন মালা
ঝরার আগে।
যে দীপ নিজেরে শুধু হারাতে জানে
ছলছল আঁখি চায় তাহারই পানে
হায় বুঝাতে পারি না তাই
কি যে ব্যথা জাগে।।
যে তারা আকাশে ঐ নীরবে ঝরে
তারই শোকে বল কে আর সমাধি গড়ে
হায় ব্যথা তাই দিতে চাও
কি যে অনুরাগে।।
Discussion
Public comments for Biday Niona Hay Shapoth Lage are available on the discussion page.
View discussion