Back to Library
Romantic

বিরস দিন বিরল কাজ Birosh Din Birol Kaj

Rabindranath Tagore

Birosh Din Birol Kaj lyrics by Rabindranath Tagore (1910). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে॥

একেলা রই অলসমন, নীরব এই ভবনকোণ,
ভাঙিলে দ্বার কোন্‌ সে ক্ষণ অপরাজিত ওহে॥

কানন-‘পরছায়া বুলায়, ঘনায় ঘনঘটা।
গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা।

যেথা যে রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয়রথ,
আঁখি তোমার তড়িতবৎ ঘনঘুমের মোহে॥

Read in Banglish
Birosh din birol kaj, probol bidrohe Esecho prem, esecho aj ki moha somarohe. Ekela roi olosmon, nirob ei bhobon-kon, Bhangile dwar kon shey khon oporajito ohe. Kanon-por chaya bulay, ghonay ghonoghota. Gonga jeno heshe dulay dhurjotir jota. Jetha je roy charilo poth, chutale oi bijoy-roth, Ankhi tomar toritbot ghono-ghumer mohe.

Related songs

More songs you may enjoy.

Romantic

Aji Jhorer Rate

আজি ঝড়ের রাতে

Rabindranath Tagore

"আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরানসখা বন্ধু হে আমার ।। আকাশ কাঁদে হতাশসম, নাই যে ঘুম নয়নে মম-"

Melancholic

Meghchaye Sajal Baye Mon Amar

মেঘছায়ে সজল বায়ে মন আমার

Rabindranath Tagore

"মেঘছায়ে সজল বায়ে মন আমার উতলা করে সারাবেলা কার লুপ্ত হাসি, সুপ্ত বেদনা হয় রে॥ কোন্‌ বসন্তের নিশীথে যে বকুলমালাখানি পরালে"

Melancholic

Jabar Bela Shesh Kothati Jao Bole

যাবার বেলা শেষ কথাটি যাও বলে

Rabindranath Tagore

"যাবার বেলা শেষ কথাটি যাও বলে, কোন্‌খানে যে মন লুকানো দাও বলে॥"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Majestic

Adhar Ambare Prochondo

আঁধার অম্বরে প্রচণ্ড

Rabindranath Tagore

"আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে। অশথপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে।।"

Discussion

Public comments for Birosh Din Birol Kaj are available on the discussion page.

View discussion