কেদে যায় আবেগ উদ্ভ্রান্ত মন
ক্ষত বিক্ষত আমার এ মন
যেন আধো আলো ছায়ায় তুমি মৃতফুল
এই মধ্য মনে তুমি অবাধ্য
সারি সারি স্রিতির বহর
দূরে দূরে দুঃস্বপ্ন অনড়
কেঁপে ওঠা বুক
নদীর বুকে তোমার ঢেউ
শীতল মিশে আছি তুমি আমি
ঘোর যেন বুকের খাঁচায়
বিষণ্ণ পাথর
আজও হেঁটে চলি রাতভোরে
তোমার অপেক্ষায়
পাবোনা জানি
তবুও খুঁজি তোমায়
না…না…না…
মেঘেদের ঘনঘটা চেনা আকাশ
নেই বৃষ্টি তুমি লিলুয়া বাতাশ
চেনা শহর নেই বৃষ্টি
আনমনে তুমি
দ্বিধাহীন রাত্রিযাপন কেদে যাই
তবু জানতে পারোনি তুমি আমায়
একতরফা আবেগে হারিয়েছও আমায়
তুমি………
এই প্রণয়ের মাঝসমুদ্রে
ইচ্ছেগুলোর মরে যাওয়া
এই পথভুলে আজ তোমার শহরে
হেঁটে যাওয়া
Discussion
Public comments for Bishonno Pathor are available on the discussion page.
View discussion