বিসমিল্লাহ পড় দুরুদে
বুঝিয়া বরকত-মনরে
দমেতে দমেতে তুমি
জপো বিসমিল্লাহ-মনরে
দুরুদে দুরুদে তুমি
জপো বিসমিল্লাহ।।
পরকালে কী হবে তোমার
খুঁজো রাসুল ও পাক পরওয়ার
ধরো মুর্শিদেরই ধার
বলিয়া আলহামদুলিল্লাহ-মনরে।।
চিন্তার বলো আর কী আছে
ইবাদতে মন বসেছে
এইবারে দিন গুঁয়েছে
বলে ফি আমানিল্লাহ -মনরে।।
নাঈম বলে সৎ বার্তা
বিসমিল্লাহতে ঠেকাও মাথা
জানিও পীর মুর্শিদ কথা
ইয়া মুর্শিদ রাসুল আল্লাহ।।
Discussion
Public comments for Bismillah Poro Durude Bujhiya Borokot are available on the discussion page.
View discussion