বদলে গেছে Bodle Gechhe

Arbovirus

একা বসে ভাবছো তুমি,
বদলে গেছে এই পৃথিবী,
নাকি সব আছে আগেরই মত,
শুধু বদলে গিয়েছ তুমি,

বদলে গেছে কথারই বলন,
চলার ধরন, পথেরই চলন,
বদলে গেছে স্বপ্ন দেখা, আমাদের চাওয়া-পাওয়া।

বদলে গেছে কাগজের জলছাপ,
বইয়ের পাতায় নিত্য ইতিহাস,
বদলে গেছে চুরির রকমফের,
মানুষের মাঝে প্রতিবাদের প্রকাশ।

বদলে গেছে শহরের আকাশ,
জুড়ে থাকা ফ্লাইওভার-হাজারো তার,
বদলে গেছে দালান কোঠা, ইস্কুলে বসে গাড়ি বেচার হাট।

বদলে গেছে রেইনবোর গলি,
ক্যাসেট থেকে সিডি এখন এমপি থ্রি,
বদলে গেছে আমাদের আন্ডারগ্রাউন্ড,
বদলে গেছে পরিচিত গান।

বদলে গেছে কাদেরের চাপ,
ফুলার রোড আর নিত্য চায়ের স্বাদ,
বদলে গেছে শাহবাগের আড্ডা,
বই না বেচে টি-শার্টের দোকান,

বদলে গেছে রাস্তার ল্যাম্প,
সাদা থেকে হলুদ সোডিয়াম,
বদলে গেছে নীতির সংজ্ঞা,
বদলে গেছে মানুষ বেচার দাম।

কিছুই থাকবেনা আগের মতো এটাই শুধু বদলাবেনা যেন।

বাংলিশ/Banglish

Eka bose bhabcho tumi, Bodle gechhe ei prithibi, Naki sob achhe ageri moto, Shudhu bodle giyecho tumi. Bodle gechhe kothari bolon, Cholar dhoron, potheri cholon, Bodle gechhe shopno dekha, amader chawa-pawa. Bodle gechhe kagoje jolchhap, Boier patay nityo itihas, Bodle gechhe churir rokomfer, Manusher majhe protibader prokash. Bodle gechhe shohorer akash, Jure thaka flyover-hajaro tar, Bodle gechhe dalan kotha, ishkule bose gari bechar haat. Bodle gechhe rainbow-r goli, Cassette theke CD ekhon MP3, Bodle gechhe amader underground, Bodle gechhe porichito gaan. Bodle gechhe kaderer chap, Fuller road aar nityo chayer swad, Bodle gechhe shahbager adda, Boi na beche t-shirt-er dokan. Bodle gechhe rastar lamp, Sada theke holud sodium, Bodle gechhe nitir songga, Bodle gechhe manush bechar daam. Kichhui thakbena ager moto etai shudhu bodlabena jeno.

Discussion

Public comments for Bodle Gechhe are available on the discussion page.

View discussion