নিঃশ্বাসগুলো ধীরে ধীরে চিৎকার হয়ে প্রতিধ্বনি হয়
কেউ শোনে না আমি ছাড়া
এই ঘর থেকে সে ঘর ছুটি
বেরুবার পথ খুঁজে না পাই
চারিদিকে শুধু নীরবতা
তবু কানে লাগে যেন এই স্তব্ধতা কেন জানি না
যখন সব ভেঙ্গে যায়, আমি দাঁড়িয়ে কিনারায়
তাকিয়ে দেখি, মেঘের ‘পরে রোদের সীমানায়
হয়তো সব ভুলে যাব
তবু ভাঙা স্বপ্নগুলো
শেকড় গাড়ে আমার ভেতর
যা পেরেছি তা নয়
যা পারিনি তাই আজ আমাদের পরিচয়
নিজেকে ঘৃণা করেছি সব সময়
তাই ভুলগুলো পিছু ছাড়ে নি
নিজেকে ক্ষমা করতে না পারার অক্ষমতায়
যখন সব ভেঙ্গে যায়, আমি দাঁড়িয়ে কিনারায়
তাকিয়ে দেখি, মেঘের ‘পরে রোদের সীমানায়
যেন সব ভেসে যায়, নবজাত প্রেরণায়
আজ তবে শেষ হোক সব অন্ধকার
নিজেকে ঘিরিয়ে রাখি আত্মায়
কেউ বোঝে না কখনো আমাকে
Discussion
Public comments for Roder Kinaray are available on the discussion page.
View discussion