বল গো সজনি, আমার কেমন গো সেই গৌরমণি।
জগত জনার মন নামে করে পাগলিনী।
একবার যদি দেখতাম তারে
রাখতাম সে রূপ হৃদয়ে পুরে
রোগ-শোক সব যেত দূরে
শীতল হইত মহাপ্রাণি।
মনমোহিনী মন-হরা
দেখলি কোথা সে যে গোরা
আমায় নিয়ে চল গো তোরা
দেখে শীতল হই গো ধনি৷
নদেবাসীর ভাগ্যে ছিল
গৌর হেরে মুক্তি পেল
অবোধ লালন ফেরে প’লো
পেয়ে সে চরণখানি৷
Discussion
Public comments for Bolo Go Sajoni, Amar Kemon Go Sei Gourmoni are available on the discussion page.
View discussion