খুল নে কেনে সে ধন,
(ও তার) গায়ক বিনে।
(কত) মুক্তা-মণি রেখেছে সে ধনী,
(সে ধন) বাঁধাই করে যে দোকানে।।
সাধু মহাজন যারা,
মালের মূল্য জানে তারা।
মূল্য দিয়ে লন
অমূল্য রতন
সে ধন জেনে-শুনে তারাই কেনে।।
মাকাল ফলের রতন দেখে
(যেমন) ডালে বসে নাচে কাকে।
তেমনি আমার মন
চটকে বিমন
(মন তুই) দিন ফুরালি দিনে দিনে।।
মন তোমার গুণ জানা গেল
পিতল কিনে সোনা বল।
অধীন লালন বলে, মন
চিনলি নে সে ধন
মূল হারালি (মন তুই) নিজের গুণে।।
Discussion
Public comments for Khul Ne Kene Se Dhon are available on the discussion page.
View discussion