Back to Library
Rhythmic

ছন্দের বন্যা Chhonder Bonna

Kazi Nazrul Islam

Chhonder Bonna lyrics by Kazi Nazrul Islam (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

ছন্দের বন্যা হরিণী অরণ্যা
নাচে গিরিকন্যা চঞ্চল ঝরনা।
নন্দনপথ-ভোলা চন্দনবর্ণা॥

গাহে গান ছায়ানটে,
পর্বতে শিলাতটে,
লুটায়ে পড়ে তীরে
শ্যামল ওড়না॥

ঝিরিঝিরি হাওয়ায় ধীরিধীরি বাজে
তরঙ্গ-নূপুর বনপথ-মাঝে।
এঁকেবেঁকে নেচে যায় সর্পিল ভঙ্গে
কুরঙ্গ সঙ্গে অপরূপ রঙ্গে,
গুরুগুরু বাজে তাল মেঘমৃদঙ্গে
তরলিত জোছনা বালিকা অপর্ণা॥

Read in Banglish
Chhonder bonna horini oronnya Nache girikonnya chonchol jhorna. Nondonpoth-bhola chondonborna. Gahe gan chhayanote, Porbote shilatote, Lutaye pore tire Shyamol orna. Jhirijhiri haway dhiridhiri baje Torongo-nupur bonpoth-majhe. Enkebenke neche jay sorpil bhonge Kurongo songe oporup ronge, Guruguru baje tal meghmridonge Torolito jochhona balika oporna.

Related songs

More songs you may enjoy.

Nature-inspired

Pashan-Girir Badhon Tute

পাষাণ-গিরির বাঁধন টুটে

Kazi Nazrul Islam

"পাষাণ-গিরির বাঁধন টুটে নির্ঝরিণী আয় নেমে আয়। ডাকছে উদার নীল পারাবার আয় তটিনী আয় নেমে আয়॥"

Spirited

Sagar Amay Dak Diyeche

সাগর আমায় ডাক দিয়েছে

Kazi Nazrul Islam

"সাগর আমায় ডাক দিয়েছে মন-নদী তাই ছুটছে ওই। পাহাড় ভেঙে মাঠ ভাসিয়ে বন ডুবিয়ে তাই তো বই॥"

Romantic

Bon-horinire Tobo Banka Ankhir

বন-হরিণীরে তব বাঁকা আঁখির

Kazi Nazrul Islam

"বন-হরিণীরে তব বাঁকা আঁখির, ওগো শিকারি, মেরো না তির॥ ভীরু-হরিণী বনের ছায়ায়, খেলে বেড়ায় সে অধীর (চপলা)।"

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Bhoriya Poran Shunithechi Gaan

ভরিয়া পরান শুনিতেছি গান

Kazi Nazrul Islam

"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"

Joyful

Hawate Neche Neche Jay Oi Totini

হাওয়াতে নেচে নেচে যায় ঐ তটিনী

Kazi Nazrul Islam

"হাওয়াতে নেচে নেচে যায় ঐ তটিনী পাহাড়ের পথ-ভোলা কিশোরী নটিনী।। তরঙ্গ-আঁচল দুলায়ে, বন-ভূমির মন ভুলায়ে,"

Discussion

Public comments for Chhonder Bonna are available on the discussion page.

View discussion