বন্ধু আমার ভাব বুঝেছে
আর সে দূরে যাবে না
আল্লাহর নামে—
পাইলাম হৃদয় স্বান্ত্বনা।।
বন্ধু আমার চন্দ্র আলো
সে আমারে ধরা দিলো
আদর সোহাগ যতন করলো
করলো আমায় মন্ত্রনা।।
সে আমার পুরাইলো আশা
মিটাইলো ভালোবাসা
মিটাইলো প্রেম পিপাসা
হইলো সে আপনা।।
পুরাইয়া সে আশা আমার
চলে যায় দূর কোথাকার
থাকি অপেক্ষাতে তাহার
যৌবনে নাই যাতনা।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
যদি বন্ধু যায় দূর চলিয়া
কী লাভ হবে কাঁদিয়া
শেষ করিলে কামনা।।
Discussion
Public comments for Bondhu Amar Bhab Bujheche are available on the discussion page.
View discussion