ও শ্যাম তোরে করি মানা তুমি–মোহন বাঁশি আর বাজাইও না।।ধু।।
বন্ধু রে সাঞ্জা কালো বাজাও বাঁশি গোপীর মন কর উদাসী
ওরে শ্যাম কালিয়া সোনা;
তুমি পুরুষ কুলে জন্ম নিয়া নারীর বেদন জান না।
বন্ধুরে রাত্র না নিশাকালে বাজাও বাঁশি রাধা বলে
অভাগিনীর প্রাণে সহে না– ঘুমের ঘোরে চমকিয়া উঠি–
কান্দিয়া ভিজাইয়া ফুল বিছানা।
বন্ধুরে হীন রাধারমণ বলে আজিকু যমুনার জলে
দেখা দিও কালিয়া সোনা,
দেখা যদি নাহি দেও এ প্ৰাণ আর রাখবো না।
Discussion
Public comments for O Shyam Tore Kori Mana are available on the discussion page.
View discussion