বন্ধু আয় আয়রে আয় এমন সোনার যৌবন বৃথা গইয়া যায়
তোমার লাগিয়া বন্ধু সদায় হিয়া ঝুরে
কলসী ভাসাইয়া নিলে নয়নের নীরেরে।
কান্দিয়া নয়ন গেল দুঃখে গেল হাসি
কুল মান সব গেল দেহাতে মিশিয়া
জীবন ফুরাইয়া গেল না জুড়াইয়া হিয়া রে।
ভাবিয়া রাধারমণ বলে আসো যদি মইলে
শ্মশানে দুই ফোটা পানি দিও মনে চাইলে রে।
Discussion
Public comments for Bondhu Ay Ayre Ay are available on the discussion page.
View discussion