বন্ধু নি রে শ্যাম কালাসোনা
দয়া নি রাখিবায় মোরো অধম জানিয়া।।
ঘরে বাদী বাইরে বাদী বাদী সৰ্ব্বজনা
মুই অভাগীর আর লক্ষ্য নাই তুমি সে আপনা।।
বন্ধু তুমি আমার আমি রে তোমার এই মনের বাসনা
প্ৰাণ থাকিতে প্ৰাণ ছাড়িয়া দিমুনা দিমুনা।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
যাউক জাতি নাই সে খতি ছাড়মুনা ছাড়মুনা।
Discussion
Public comments for Bondhu Ni Re Shyam Kalasona are available on the discussion page.
View discussion