নিশির স্বপনে শ্যামের রূপ লাগিয়াছে নয়নে Nishir Shopone Shyamer Rup Lagiache Noyone

নিশির স্বপনে শ্যামের রূপ লাগিয়াছে নয়নে
চূড়ার উপর ময়ূর পাখা হেলাইছে পবনে

আমি থাকি নিদ্রা ঘোরে স্বপ্নে দেখি রসরাজ রে
পুষ্প শয্যা ছিন্ন ভিন্ন চিহ্ন আছে বসনে!

গলেতে মুক্তার মালা কটিতে কিন্‌ কিন্‌ শোভা
রুনু ঝুনু শব্দ করে নেপুর চরণে!

ভাইবে রাধারমণ বলে ঐ রূপেতে জগৎ ভুলে
ভুবন আলো করিতেছে। ঐ রূপ মদনমোহন।।

বাংলিশ/Banglish

Nishir shopone shyamer rup lagiache noyone Churar upor moyur pakha helaiche pobone Ami thaki nidra ghore shopne dekhi rosoraj re Pushpo shojja chinno bhinno chinno ache boshone! Golete muktar mala kotite kin kin shobha Runu jhunu shobdo kore nepur chorone! Bhaibe radharaman bole oi rupete jogot bhule Bhubon alo koriteche. Oi rup modonmohon.

Discussion

Public comments for Nishir Shopone Shyamer Rup Lagiache Noyone are available on the discussion page.

View discussion