বন্ধু তোমার হৃদয় দোলানো গানে
দোলে গো, হিয়া দোলে গো হিয়া দোলে,
তোমারই ভাবনা কি যেন আবেশ আনে ।।
তুমিতো জানোনা আমারই রাতের তারা
ওগো সুন্দর তোমারই স্বপনে হয়েছে তন্দ্রাহারা
জড়ালে প্রাণে মোর কোন মায়া ডোর
আকুল বাসনা চেয়ে আছে তব পানে ।।
রয়েছি জাগিয়া হৃদয় দুয়ার খুলে
অজানা সুরভি লেগেছে আমার প্রথম মালার ফুলে
জানিনা এ আমার কোন অভিসার
মনের রাধিকা চলেছে বাঁশীর টানে ।।
Discussion
Public comments for Bondhu Tomar Hridoy Dolano Gane are available on the discussion page.
View discussion