সরমে জড়ানো আঁখি মুখপানে মেলে রাখি Sorome Jorano Ankhi

সরমে জড়ানো আঁখি
মুখপানে মেলে রাখি,
বল কিছু আমি শুনি—
আবেশে হৃদয় পাবার মোহে
স্বপ্নের জাল বুনি।

যায় যদি যায় রাত যাক না–
তবু হাতের পরশ হাতে থাক না,
শোনাব তোমায় আমার গানে
স্বপনের ফাল্গুনি।

তুমি শোনাবে আমি শুনব—
তুমি দোলাবে আমি দুলব,
তোমার হাসি তোমার ছোঁয়ায়
চিরদিনেই ভুলব।

মুখপানে চেয়ে তুমি হাসলে—
মনে হয় বুঝি ভালবাসলে,
নীরবে না হয় দুজনে মিলে
আকাশের তারা গুনি।

বাংলিশ/Banglish

Sorome jorano ankhi Mukhpane mele rakhi, Bolo kichu ami shuni— Abheshe hridoy pabar mohe Swopner jaal buni. Jay jodi jay raat jaak na– Tobu hater porosh hate thak na, Shonabo tomay amar gaane Swoponer phalguni. Tumi shonabe ami shunbo— Tumi dolabe ami dulbo, Tomar hashi tomar choyay Chirodinei bhulbo. Mukhpane cheye tumi hashle— Mone hoy bujhi bhalobashle, Nirobe na hoy dujone mile Akasher tara guni.

Discussion

Public comments for Sorome Jorano Ankhi are available on the discussion page.

View discussion