বঁধুর মুখে মধু দিয়ে মধুর মধুর কও কথা
কানেতে তার মধু দিয়ে, প্রাণের মধু দাও ঢেলে
ওগো লজ্জাবতী লতা।
কড়ি খেলায় কে জেতে আর কেবা হারে দেখি,
তোমার মন পোড়ানো পিরীতি ওগো,
আসল না সে মেকী, বিচার করে দেখি।
শুধু অলি প্রাণের রসকলি ফোটার আকুলতা
ওগো লজ্জাবতী লতা।
ঘোমটা দিয়ে ঐ লাজুক বড় সোনার ও মুখ ঢাকে
বাঁকা চাঁদে একটু ওকি যেন মেঘের ফাঁকে
বুঝি বাজে প্রাণের আরো আছে, পাওয়ার চপলতা,
ওগো লজ্জাবতী লতা।
Discussion
Public comments for Bondhur Mukhe Modhu Diye are available on the discussion page.
View discussion