ওরে মন
কোন দেশেতে হয় রে এমন,
ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে
যম দুয়ারে দেয় যে কাঁটা মন।
ও তার স্নেহময়ী বোন।
আহা দেখে যে চক্ষু জুড়ায়।
এমন স্নেহ এমন প্রীতি কে কবে
কে কবে দেখেছে কোথায়–
দু চোখ আমার ধন্য হল
দেখে ভাই বোনের এ মধুর মিলন।
ধরণী বোনটি যে ওই–
আকাশ ভাইটির কপালটাতে
সুয্যি চন্দনে দেয় যে গো ফোঁটা
ভাই ফোঁটার এই পুণ্য প্রাতে
আহা বুকভরা এ ভাইয়ের স্নেহ
ভগ্নী ছাড়া এমন করে
বোঝে না গো আর তো কেহ।
ব্যাকুল পরাণ দিন যে গোনে
আসবে কবে এ শুভ লগন।
Discussion
Public comments for Ore Mon Kon Deshete Hoy Re Emon are available on the discussion page.
View discussion