বনে বনে দোলা লাগে।
মনে মনে দোলা লাগে।
দখিনা-সমীর জাগে॥
এ কী এ বেদনা লয়ে
ফুটিল ফুল হৃদয়ে,
গোপনে মধুর ভয়ে
না-জানা পরশ মাগে॥
অশোক রঙিন ফুটে
কিশোর হৃদয় পুটে,
কপোল রাঙিয়া উঠে
অতনুর অনুরাগে॥
Read Bone Bone Dola Lage in Bengali and Banglish transliteration, from Chokher Chatok.
Updated
1932
বনে বনে দোলা লাগে।
মনে মনে দোলা লাগে।
দখিনা-সমীর জাগে॥
এ কী এ বেদনা লয়ে
ফুটিল ফুল হৃদয়ে,
গোপনে মধুর ভয়ে
না-জানা পরশ মাগে॥
অশোক রঙিন ফুটে
কিশোর হৃদয় পুটে,
কপোল রাঙিয়া উঠে
অতনুর অনুরাগে॥
More songs you may enjoy.
মাধবীলতার আজি মিলন সখী
Kazi Nazrul Islam
"মাধবীলতার আজি মিলন সখী শ্যাম-সহকার তরুর সাথে। আকাশে পূর্ণিমা-চাঁদের জলসা হেরো গো তাই আজি চৈতালি রাতে॥"
ফুলকিশোরী! জাগো জাগো, নিশি ভোর
Kazi Nazrul Islam
"ফুলকিশোরী! জাগো জাগো, নিশি ভোর। দুয়ারে দখিন-হাওয়া খোলো খোলো পল্লব-দোর॥"
রাঙা মাটির পথে লো মাদল বাজে
Kazi Nazrul Islam
"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"
ভরিয়া পরান শুনিতেছি গান
Kazi Nazrul Islam
"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"
শোনো ও সন্ধ্যামালতী
Kazi Nazrul Islam
"শোনো ও সন্ধ্যামালতী বালিকা তপতী– বেলাশেষের বাঁশি বাজে। শোনো মাধবী চাঁদের মধুর মিনতি"
শুক্লা জ্যোৎস্নাতিথি, ফুল্ল পুষ্পবীথি
Kazi Nazrul Islam
"শুক্লা জ্যোৎস্নাতিথি, ফুল্ল পুষ্পবীথি, গন্ধ-বর্ণ-গীতি-আকুল উপবন চিত্ত স্বপ্নাতুর, অঙ্গ চুরচুর"
Discussion
Public comments for Bone Bone Dola Lage are available on the discussion page.
View discussion