ঘেরিয়া গগন মেঘ আসে।
বিহ্বল ধরণি,
দশ দিশি কাঁপে তরাসে॥
বিদ্যুৎ ঝলকে
ঝামর অলকে
ঝমঝম ঝাঁঝর
বাজে ঘন আকাশে॥
শিখী নাচে হরষে
বারিধারা বরষে,
চাতক চাতকী
পাগল পিয়াসে॥
Read Gheriya Gagan Megh Ase in Bengali and Banglish transliteration, from Chokher Chatok.
Updated
1929
ঘেরিয়া গগন মেঘ আসে।
বিহ্বল ধরণি,
দশ দিশি কাঁপে তরাসে॥
বিদ্যুৎ ঝলকে
ঝামর অলকে
ঝমঝম ঝাঁঝর
বাজে ঘন আকাশে॥
শিখী নাচে হরষে
বারিধারা বরষে,
চাতক চাতকী
পাগল পিয়াসে॥
More songs you may enjoy.
রুম ঝুম ঝুম বাদল নুপুর বোলে
Kazi Nazrul Islam
"রুম ঝুম ঝুম বাদল নুপুর বোলে। তমাল-বরনী কে নাচে গগন কোলে তার অঙ্গের লাবনী যেন ঝরে অবিরল হয়ে শীতল মেঘলামতির ধারাজল;"
স্নিগ্ধ-শ্যাম-বেণি-বর্ণা এসো মালবিকা
Kazi Nazrul Islam
"স্নিগ্ধ-শ্যাম-বেণি-বর্ণা এসো মালবিকা! অর্জুন-মঞ্জরী-কর্ণে গলে নীপ-মালিকা, – মালবিকা॥"
দুলিবি কে আয় মেঘের দোলায়
Kazi Nazrul Islam
"দুলিবি কে আয় মেঘের দোলায়। কুসুম দোলে পাতার কোলে পুবালি হাওয়ায়॥"
রাঙা মাটির পথে লো মাদল বাজে
Kazi Nazrul Islam
"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"
ভরিয়া পরান শুনিতেছি গান
Kazi Nazrul Islam
"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"
হাওয়াতে নেচে নেচে যায় ঐ তটিনী
Kazi Nazrul Islam
"হাওয়াতে নেচে নেচে যায় ঐ তটিনী পাহাড়ের পথ-ভোলা কিশোরী নটিনী।। তরঙ্গ-আঁচল দুলায়ে, বন-ভূমির মন ভুলায়ে,"
Discussion
Public comments for Gheriya Gagan Megh Ase are available on the discussion page.
View discussion