মহামায়ার মায়ায় পড়ি
বড়মা বলেই যে ডাকি,
তুই’ই আপন অন্তর্যামী
লক্ষ ভিড়েও একলা আমি।
তোর আঁচলে চোখ মুছে দে
পৃথিবীটা কাঁদিয়েছে,
কোলে তুলে নে মা আমায়
হবো রে তোর পালক ছেলে।
তোর স্নেহেতে নতুন জীবন
আর কিছু যে চাইনে,
জীবনের অঞ্জলী দিই
তোর গোত্র কালী নামেতে।
বড়মা, আমার মা
জয় কালী, কালী, কালী, সবার মা,
বড়মা, আমার মা
জয় কালী, কালী, কালী, সবার মা।
জবার মতো থাকবো পরে
তোর দুই রাঙা চরণ ছুঁয়ে,
এ জনমের সাধনা তুই
বুজবো রে চোখ কালী বলে।
তুইও যদি ফেরাবি মা
তোর ছেলেটা দেউলিয়া,
জানি আমি তুই দরদী
মা সন্তান ফেরায় না।
বড়মা, আমার মা
জয় কালী, কালী, কালী, সবার মা,
বড়মা, আমার মা
জয় কালী, কালী, কালী, সবার মা।
Discussion
Public comments for Boro Maa are available on the discussion page.
View discussion