লুকোচুরি খেলতে হরি Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে।
লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥

গহন মেঘে লুকাতে চাও, অমনি রাঙা চরণ লেগে
যে পথে ধাও সে পথ ওঠে ইন্দ্রধনুর রঙে রেঙে,
চপল হাসি চমকে বেড়ায় বিজলিতে নীল গগনে॥

রবি-শশী-গ্রহ-তারা তোমার কথা দেয় প্রকাশি,
ওই আলোতে হেরি তোমার তনুর জ্যোতি মুখের হাসি।
হাজার কুসুম ফুটে ওঠে লুকাও যখন শ্যামল বনে॥

মনের মাঝে যেমনি লুকাও, মন হয়ে যায় অমনি মুনি,
ব্যথায় তোমার পরশ যে পাই, ঝড়ের রাতে বংশী শুনি,
দুষ্টু তুমি দৃষ্টি হয়ে লুকাও আমার এই নয়নে॥

বাংলিশ/Banglish

Lukochuri khelte hori har menecho amar sone. Lukate chao brithai hey shyam, dhora poro khone khone. Gohon meghe lukate chao, omni ranga choron lege Je pothe dhao shey poth uthe indrodhonur ronge renge, Chopol hasi chomke beray bijolite neel gogone. Robi-shoshi-groho-tara tomar kotha dey prokashi, Oi alote heri tomar tonur jyoti mukher hasi. Hajar kusum phute othe lukao jokhoni shyamol bone. Moner majhe jemni lukao, mon hoye jay omni muni, Byathay tomar porosh je pai, jhorer rate bongshi shuni, Dushtu tumi drishti hoye lukao amar ei noyone.

Discussion

Public comments for Lukochuri Khelte Hari are available on the discussion page.

View discussion