তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে
একবার নাচো মা, একবার নাচো মা
(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে
একবার নাচো মা, একবার নাচো মা।
খুলে ফেলে মুণ্ডমালা পর দেখি মা বনমালা
(একবার) অসি ছেড়ে ধর দেখি মুরলী অধরে
একবার নাচো মা, একবার নাচো মা
আভরণ নর করো, খুলে পীতধরা পর
বাজুক চরণে নুপুর রুনুঝুনু স্বরে
একবার নাচো মা, একবার নাচো মা
নন্দরানীর নীলমণি হয়ে খাও মা সরলবনী
মা মা বলে ডাকো রানীর অঞ্চলেতে ধরে
একবার নাচো মা, একবার নাচো মা
Discussion
Public comments for Ekbar Nacho Ma are available on the discussion page.
View discussion