Back to Library
Philosophical

বড় রসিক বিনে কেবা তারে চিনে Boro Roshik Bine Keba Tare Chine

Lalon Fakir

Read Boro Roshik Bine Keba Tare Chine in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন ফকির
ধরণ
বাউল
Lyrics

বড় রসিক বিনে
কেবা তারে চেনে
যার নাম অধরা।
শাক্ত শক্তি বুঝে
সে রূপে সে মজে
বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা৷।

করে পঞ্চজ্ঞানী
পঞ্চরূপ বাখালি
রসিক বলে সেও তো লীলারূপ গণি
বেদ-বিধিতে যার
লীলার নাই প্রচার
নিঘুম শহরে সাঁইজী সেরা।।

বলে সপ্তপন্থীর মত
সপ্ত রূপ ব্যাখ্যাত
রসিকের মন নয় তাতে রত
রসিকের মন রসেতে মজিয়ে
রূপ রস জানিয়ে
খেলছে তারা।।

যেজন ব্রহ্মজ্ঞানী হয়
সেও তো কথা কয়
না দেখে নাম ব্রহ্মসার করে হৃদয়
সুন্দর রূপ দর্পণে
রূপ দেখে নয়নে
লালন বলে রসিক দীপ্ত যারা৷।

Read in Banglish
Boro roshik bine Keba tare chene Jar naam odhora. Shakto shokti bujhe Se rupe se moje Boishnob-er Bishnurup nehara.. Kore ponchogyani Ponchorup bakhali Roshik bole seo to lilarup goni Bed-bidhite jar Lilar nai prochar Nighum shohore saiji sera.. Bole soptoponthir moto Sopto rup bakhhyato Roshik-er mon noy tate roto Roshik-er mon roshete mojiye Rup rosh janiye Khelche tara.. Jejon brohmogyani hoy Seo to kotha koy Na dekhe naam brohmosar kore hridoy Sundor rup dorpone Rup dekhe noyone Lalon bole roshik dipto jara..

Related songs

More songs you may enjoy.

Philosophical

Emon Shomaj Kobe Go Srijon Hobe

এমন সমাজ কবে গো সৃজন হবে

Lalon Fakir

"এমন সমাজ কবে গো সৃজন হবে। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে।।"

Devotional

Hok Naam Bolo Rosona

হক নাম বল রসনা

Lalon Shah

"হক নাম বল রসনা যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা।।"

Philosophical

Khul Ne Kene Se Dhon

খুল নে কেনে সে ধন

Lalon Shah

"খুল নে কেনে সে ধন, (ও তার) গায়ক বিনে। (কত) মুক্তা-মণি রেখেছে সে ধনী, (সে ধন) বাঁধাই করে যে দোকানে।।"

Mystical

Lila Dekhe Lage Bhoy

লীলা দেখে লাগে ভয়

Lalon Shah

"লীলা দেখে লাগে ভয়। নৌকার উপর গঙ্গা বোঝাই ডেঙ্গা বেয়ে যায়। আবহায়াত নাম গঙ্গা সে যে সংক্ষেপে কেউ দেখে বুঝে"

Philosophical

Sadhya Ki Re Amar Se Rup Chinite

সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে

Lalon Shah

"সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে। অহর্নিশি মায়া-ঠুসি জ্ঞান-চক্ষেতে।। ঘরে ঈষাণ কোণে হামেশ ঘড়ি সেই নড়ে কি আমি নড়ি"

Spiritual

Se Bhab Uday Na Hole

সে ভাব উদয় না হলে

Lalon Shah

"সে ভাব উদয় না হলে কে পাবে সে অধর চাঁদের বারাম কোন কালে।"

Discussion

Public comments for Boro Roshik Bine Keba Tare Chine are available on the discussion page.

View discussion