বড় সাধ করে গো সখি
পিরিত করেছি
আমি একূল সেকূল
দুই কূল ছেড়ে
প্রেমসাগরে ভেসেছি
প্রেমসাগরের অতল জলে
বাও-বাতাসে ঢেউ খেলে গো
প্রাণবন্ধের নাম সম্বলে
হাইল ধরিয়া বসেছি
সখি আমার চাওয়া-পাওয়া
সুখের ঘরে শূন্য দেওয়া গো
আমার শুধু নৌকা বাওয়া
যতদিন বেঁচে আছি
বন্ধে যারে দয়া করে
অকূলে কূল দিতে পারে গো
করিম বলে প্রাণবন্ধুরে
পাই যদি প্রাণে বাঁচি
Discussion
Public comments for Boro Sadh Kore Go Sokhi are available on the discussion page.
View discussion