বসুন্ধরার বুকে বরষারি ধারা
ধারা ভরা হাহাকার
বসুন্ধরার বুকে
তেরশো পঁচাশি সালে দামদরের বান্ধ
ভেনে পড়ে
বালক ছেলে কোলে করে
বালক ছেলে কোলে করে
স্কুলে পালায়
বসুন্ধরার বুকে বরষারি ধারা
ধারা ভরা হাহাকার
বসুন্ধরার বুকে
স্রোতি ঘাটায় দেখলাম বিরাট এক সাকু
লুহার খুটি খাম্বা, তলে আছে ফাটুল
কত গরুর গাড়ি, কত ঘুরোঘুরি
কত গরুর গাড়ি, কত ঘুরোঘুরি
নদ-নদী গেলো ভেসে
বসুন্ধরার বুকে বরষারি ধারা
ধারা ভরা হাহাকার
বসুন্ধরার বুকে
বান উঠলো ভাই ঘরে ঘরে
দেওয়াল চাপা মানুষ মরে
বালক ছেলে কোলে করে
বালক ছেলে কোলে করে
স্কুলে পালায়
বসুন্ধরার বুকে বরষারি ধারা
তারা ভরা আকাশ
বসুন্ধরার বুকে
বর্ধমান বাকুরা মেদিনীপুর মানভুম
দুমকা পাটনা আর মুর্শিদাবাদ বীরভূম
ষোলো ক্রোশ জুড়ে লুহার খুটি মেরে
ষোলো ক্রোশ জুড়ে লুহার খুটি মেরে
জলকে রেখেছে ঘেরে
বসুন্ধরার বুকে বরষারি ধারা
ধারা ভরা হাহাকার
বসুন্ধরার বুকে
Discussion
Public comments for Boshondharar Buke are available on the discussion page.
View discussion