বন্ধুর বাড়ির ফুল বাগানে গেলে তরা কই।
কম্পাসেতে জরিপ করে সীমা আগে কর সই ॥
সেই বাগানের চতুর্পাশে
ঘিরিয়াছে দূর্বাঘাসে
উঠবে না লাঙ্গলের চাষে দিতে হবে মই।
বাগান আছে নন্দনকানন।
কর্মচারী আছে মদন
জল ঢালিয়া কর যতন চুঙ্গা ভরা দৈ ॥
সেই বাগানে যাবে যারা
দম থাকতে হয় প্রেমের মরা
রশিদে কয় আয়না তোরা হাত বাড়াইয়া লই।
Discussion
Public comments for Bondhur Barir Phul Bagane are available on the discussion page.
View discussion