অন্ধকারে নীল আকাশ হারিয়ে ফেলেছিলাম,
দুঃখ যে সুখের রঙ ভুলে গিয়েছিলাম,
মেঘের পরে মেঘের বসবাস,
জানালা খুলে দেখ উষ্ণ বাতাস।
বয়ে যায় বয়ে যায় মায়াবী জোছনায়
বয়ে যায় বয়ে যায় জোছনায় নীলিমায়
উষ্ণ বাতাস বয়ে যায়।
প্রথম দেখাতে কত যে ভালবেসেছি তোরে
বুনেছি এঁকেছি কত ছবি তুলিই টানে-
লিখেছি কত কবিতা সুর করেছি কত যে গান
মিছেমিছি কেঁদেছি ভেবেছি হয়েছি নিষ্প্রাণ।
মিথ্যে যে টানে ভাসিয়ে চলে গেলে যে তুমি
ফিরে চাওনি বোঝেনি গোপনে নদীতে তুমি;
প্রশ্ন করিনি তুমি কিছু যেন রয়ে যায়
নিয়তির আঁচলে সবই যেন বয়ে যায়।
গানের পরে গান লিখে যাই আমি খুঁজি তোমায়,
ভালবাসায় ভালবাসা নেই এ গান জানিয়ে যায়।
তুমি নাকি আগের মতই মিথ্যে কথা বল,
ছলনার চোখে কেন তুমি আমায় শুধু দেখ?
মানিনি মানিনা আমি তোমায় পাব না,
দুঃখ সুখেরও রং এ কথাকি মানো?
ফিরে কেন আসনা আবার আমার এ হৃদয়ে-
শিস্ দিয়ে চলে যাও একা নিরবে নিরবে,
দূরে তুমি দাঁড়িয়ে পাইনাকো তোমায়,
দেখা যায় ছায়া রয় ছোঁয়া যায় না যে হায়।
সুখকে এঁকেছি দেখো নানা রঙে রাঙিয়ে-
জোছনারা মিশে যাওয়া উষ্ণ হাওয়ার টানে,
প্রশ্ন করি শুধু কিছু যেন রয়ে যায়,
নিঃস্বীম নিলীমায় সবাই যেন বয়ে যায়।
Discussion
Public comments for Boye Jay are available on the discussion page.
View discussion