বৃষ্টিকাব্য Bristikabbyo

কোথায় যেন বৃষ্টির রিমঝিম শোনা যায়
বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে শন্শন্
বৃষ্টির উচ্ছ্বাস ছুঁয়ে যায় নাগরিক উপকূল
রিমঝিম রিমঝিম নাচলো আমার মন।

অনেকদিন, অপেক্ষায়, সমান্তরাল
থেকেই গেল জেব্রাক্রসিং
বৃষ্টির প্রার্থনায় কাশফুল নতজানু;
উড়ে চলে তৃষ্ণার্ত রংহীন ফড়িং …
আজ জানালার বাইরে
একঝাঁক বৃষ্টির রিমঝিম রিমঝিম
বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে …
রাস্তার সিগনালে কন্ডাকটর জেব্রাক্রসিং
অনেকদিন হেরে যাওয়া মন দিল ধুঁয়ে।।

রাজপথে ছুটে যায় যান্ত্রিক ফড়িং
আর রিক্সায় আঁকা পেইন্টিং
নাগরিক বৃষ্টির ছাঁটে রবীন্দ্রনাথ অসহায়,
তাই কন্ডাকটর জেব্রাক্রসিং
প্রেমিকার উচ্ছ্বাসে “বাদল দিনের প্রথম কদম ফুল”
জodio করতেই হবে দান
হৃদয়ের খুব কাছে জমে থাকা অভিমানে
নাগরিক বৃষ্টির এই গান।।

অনেকযুগ, অপেক্ষায়, মেঘের ভেলায়
ভেসেই গেল এ দিন
নাগরিক উচ্ছ্বাসে কাশফুল নতজানু;
উড়ে চলে তৃষ্ণার্ত রংহীন ফড়িং

বাংলিশ/Banglish

Kothay jeno brishtir rimjhim shona jay Boiche batash, kashful chuye shonshon Brishtir ucchwas chuye jay nagorik upokul Rimjhim rimjhim nachlo amar mon. Onekdin, opekhay, somantoral Thekei gelo zebracrossing Brishtir prarthonay kashful notojanu; Ure chole trishnarto ronghin foding … Aj janalair baire Ekjhak brishtir rimjhim rimjhim Boiche batash, kashful chuye chuye chuye … Rastar signale conductor zebracrossing Onekdin here jawa mon dilo dhuye.. Rajpothe chute jay jantrik foding Ar rickshawy aka painting Nagorik brishtir chate Rabindranath oshohay, Tai conductor zebracrossing Premikar ucchwase “badol diner prothom kodom ful” Jodio kortei hobe dan Hridoyer khub kache jome thaka obhimane Nagorik brishtir ei gan.. Onekyug, opekhay, megher bhelay Vesei gelo e din Nagorik ucchwase kashful notojanu; Ure chole trishnarto ronghin foding

Discussion

Public comments for Bristikabbyo are available on the discussion page.

View discussion