ব্রজলীলা সাঙ্গ দিয়া যাই গো শ্ৰীমতী রাই
তোমার প্রেমে বাঁধা আছে শ্যাম নাগর কানাই।।
মান ভাঙ্গ রাই কমলিনী একবার নয়ন তোলা দেখি
জন্মের মতো তোমায় আমি একবার হেরিয়া যাই।।
শ্ৰী রাধার চরণ ধরি মান সাধিলা গুণমণি
রাইগো শ্যামচান পরাণের বন্ধু ছাড়লে বাঁচন নাই।
বাইবে রাধারমণ বলে শুনগো ধনি রাই
মান ভাঙ্গিয়া কোলে লইলা ঠাকুর কানাই।
Discussion
Public comments for Brojolila Shango Diya Jai Go Srimoti Rai are available on the discussion page.
View discussion