একি আলো তুমি ছড়িয়ে দিলে
স্পর্শ ছাড়াই যেন জড়িয়ে নিলে,
একি সন্মোহন তোমার দুচোখে
নিমিষে হারিয়ে যাই স্বপ্নলোকে।
তোমারই অধরে দারুন বসন্তকাল
তোমার নজরে মায়ার ইন্দ্রজাল ..
ও ও এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়,
এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়,
আমি কি পাবো তোমায় এই ভুবনে
কেউ যদি পায়।
শত ইচ্ছের ডাকাডাকি
প্লিজ, আর একটু থাকি,
কিছু সুখের ছবি আঁকি
এখনো কিছুটা পথের বাকি।
তোমারই অধরে দারুন বসন্ত কাল
তোমার নজরে মায়ার ইন্দ্রজাল ..
ও ও এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়,
এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়,
আমি কি পাবো তোমায় এই ভুবনে
কেউ যদি পায়।
কত গল্পে কোনকানি
হোক তবে জানাজানি,
পেতে দিয়ে হৃদয়দানি
গহীনে গভীরে তোমায় টানি।
তোমারই অধরে দারুন বসন্ত কাল
তোমার নজরে মায়ার ইন্দ্রজাল ..
ও ও এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়,
এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়,
আমি কি পাবো তোমায় এই ভুবনে
কেউ যদি পায়।
ও ও এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়,
এখন আমার কি যে উপায়
ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়।
Discussion
Public comments for Chader Khopa are available on the discussion page.
View discussion