প্রেম এসে গেছে হৃদয় গভীরে
প্রেম-এসে গেছে হৃদয় গভীরে,
প্রেম করে মন্দ তোমার সাথে
ভালো রাখে সে আমারে।
প্রেম আগুন, প্রেম ফাগুন,
প্রেম দারুন,
সে ও লাগে ভালো, যদি থাকি আমি
ধোঁয়ার আঁধারে,
প্রেম-এসে গেছে হৃদয় গভীরে।
আমি কাঁদতে চাই
প্রেমে পড়ে কাঁদতে চাই,
আমি থাকতে চাই
তোমার প্রেমে শুধু থাকতে চাই।
আমার তুমি ছাড়া যেন কেউ নাই
কেউ নাই,
প্রেম আমার কাছে পুরোনো বাড়ি,
পুরোনো গাড়ি,
যতই নতুন কিছু থাক না মানুষের শহরে।
প্রেম করে মন্দ তোমার সাথে
ভালো রাখে সে আমারে,
ও প্রেম-করে মন্দ তোমার সাথে
ভালো রাখে সে আমারে।
প্রেম আগুন, প্রেম ফাগুন,
প্রেম দারুন,
সেও লাগে ভালো, যদি থাকি আমি
ধোঁয়ার আঁধারে,
প্রেম-এসে গেছে হৃদয় গভীরে।
Discussion
Public comments for Prem are available on the discussion page.
View discussion