অনেক কথাই হয়নি বলা
হলোনা একই পথে চলা,
বোঝাতে পারিনা এই ব্যাকুলতা
শুনতে কি পাওনা হৃদয় বারোতা?
মনে থাকবে কি আমি কে ছিলাম?
মুছে ফেলবে কি আমার নাম?
অনেক স্মৃতির ছোট গল্প হয়ে
থাকবো আমি, রেখো হৃদয়ে,
অনেক প্রেমের যাতনা সয়ে
রাখবো আমি, থেকো হৃদয়ে।
এ কি পিছুটান
ফিরতে গেলে হয় অভিমান,
শূন্য হৃদয়, শূন্য মন
এই বিষাদের শেষ কোথায় কখন।
সারাজীবন ক্ষয়ে ক্ষয়ে
তোমার দিকে যাবো বয়ে বয়ে।
অনেক স্মৃতির ছোট গল্প হয়ে
থাকবো আমি, রেখো হৃদয়ে,
অনেক প্রেমের যাতনা সয়ে
রাখবো আমি, থেকো হৃদয়ে।
অনেক স্মৃতির ছোট গল্প হয়ে
থাকবো আমি, রেখো হৃদয়ে,
অনেক প্রেমের যাতনা সয়ে
রাখবো আমি, থেকো হৃদয়ে।
Discussion
Public comments for Hridoy Barota are available on the discussion page.
View discussion