Back to Library
Devotional

চাঁদমুখে দিয়া বেণু Chandmukhe Diya Benu

Balaram Das

Chandmukhe Diya Benu lyrics by Balaram Das. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
বলরাম দাস
Lyrics

চাঁদমুখে দিয়া বেণু নাম লৈয়া সব ধেনু
ডাকিতে লাগিল উচ্চস্বরে |
শুনিয়া কাণুর বেণু ঊর্ধ্বমুখে ধায় ধেনু
পুচ্ছ ফেলি পিঠের উপরে ||

অনুসারে বেণুরব বুঝিয়া রাখাল সব
আসিয়া মিলিল নিজসুখে |
যে ধেনু যে বনে ছিল ফিরিয়া একত্র কৈল
চালাইল গোকুলের মুখে ||

শ্বেতকান্তি অনুপাম আগে ধায় বলরাম
আর শিশু চলে ডাহিন-বাম |
শ্রীদাম সুদাম পাছে ভাল শোভা করিয়াছে
তার মাঝে নবঘনশ্যাম ||

ঘন বাজে শিঙ্গা বেণু গগনে গোখুর রেণু
পথে চলে করি কত রঙ্গে |
যতেক রাখালগণ আবা আবা দিয়া ঘন
বলরামদাস চলু সঙ্গে ||

Read in Banglish
Chandmukhe diya benu nam loiya sob dhenu Dakite lagilo ucchoshwore | Shuniya kanur benu urdhomukhe dhay dhenu Puchho pheli pither upore || Onushare benurob bujhiya rakhal sob Ashiya mililo nijosukhe | Je dhenu je bone chhilo phiriya ekotro koilo Chailo gokuler mukhe || Swetokanti onupam age dhay bolaram Ar shishu chole dahin-bam | Shridam sudam pachhe bhalo shobha koriyachhe Tar majhe noboghonoshyam || Ghon baje shinga benu gogone gokhur renu Pothe chole kori koto ronge | Jotek rakhalgon aba aba diya ghon Bolaramdas cholu songe ||

Related songs

More songs you may enjoy.

Devotional

Sridam Sudam Dam Shun Ore Balaram

শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম

Balaram Das

"শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম মিনতি করিয়ে তো-সভারে | বন কত অতিদূর নব তৃণ কুশাঙ্কুর গোপাল লৈয়া না যাহ দূরে ||"

Devotional

Darayya Nander Age Gopal Kande Anurage

দাঁড়ায়্যা নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে

Balaram Das

"দাঁড়ায়্যা নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে বুক বহিয়া পড়ে ধারা | না থাকিব তোর ঘরে অপযশ দেয় মোরে মা হইয়া বলে ননীচোরা ||"

Devotional

Kishor Boyosh Koto Boidogodhi Thaam

কিশোর বয়স কত বৈদগধি ঠাম

Balaram Das

"কিশোর বয়স কত বৈদগধি ঠাম | মুরতি-মরকত অভিনব কাম || প্রতি অঙ্গ কোন্ বিধি নিরমিল কিসে | দেখিতে দেখিতে কত অমিয়া বরিষে ||"

Devotional

Antare Janiya Nija Aparadh

অন্তরে জানিয়া নিজ অপরাধ

Balaram Das

"অন্তরে জানিয়া নিজ অপরাধ | করজোড়ে মাধব মাগে পরসাদ ||"

Devotional

Tumi Mor Nidhi Rai Tumi Mor Nidhi

তুমি মোর নিধি রাই তুমি মোর নিধি

Balaram Das

"তুমি মোর নিধি রাই তুমি মোর নিধি | না জানি কি দিয়া তোমা নিরমিল বিধি ||"

Longing

Ke More Milaye Debe Se Chand-Boyan

কে মোরে মিলায়ে দেবে সে চান্দ-বয়ান

Balaram Das

"কে মোরে মিলায়ে দেবে সে চান্দ-বয়ান | আঁখি তিরপিত হব জুড়ায়ে পরাণ ||"

Discussion

Public comments for Chandmukhe Diya Benu are available on the discussion page.

View discussion