বিশাখে গো শোন শ্রবণে
ও নিশাতে বন্ধুয়ার বাঁশিয়ে আমায় ডাকে কেনে।
প্রতি অঙ্গ জরজর মুরলীর টানে
শুনিয়া মুরলীর ধ্বনি মন টানে যাই বলে
ঘরে বাইরে হইলাম দোষী বাঁশির কারণে।।
কুপিত সাপিনী যেমন গরুড় উৎকারে
রাধারমণ বলে ধনি কী ভাব হইল মনে
শীঘ্ৰ চল ও বিশাখে প্ৰাণবন্ধু দর্শনে।
Discussion
Public comments for Bishakhe Go Shono Shrobone are available on the discussion page.
View discussion