সখী শুন গো ললিতে
পরান আমার উচাটন গো কালার বাঁশির সুরেতে।।
গহিন বনে বাজায় বাঁশি আমি তখন ঘরেতে
ঘরের কামে মন বসে না কালার বাঁশির সুরেতে।।
এমন সুরে বাজায় বাঁশি আঙ্গুল দিয়া বিন্দেতে
রাধা বলি আকুল করে কালার বাঁশির সুরেতে।।
ঘরের কাজে মন বসে না গঞ্জে হড়ি নন্দেতে
গঞ্জনা পশে না কানে কালার বাঁশির সুরেতে।।
ভাবিয়া রাধারমণ বসে তরি সখী কোন কালে
ঘরের মন বাইরে গেছে কালার বাঁশির সুরেতে।।
Discussion
Public comments for Sakhi Shuno Go Lolite are available on the discussion page.
View discussion