Back to Library
Humorous

চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক-দল Chayer Piyasi Pipashito Chito

Kazi Nazrul Islam

Chayer Piyasi Pipashito Chito lyrics by Kazi Nazrul Islam (1934). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক-দল।
দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল।
চায়ের প্রসাদে চার্বাক ঋষি বাক-রণে হল পাশ,
চা নাহি পেয়ে চার-পেয়ে জীব চর্বণ করে ঘাস।
লাখ কাপ চা খাইয়া চালাক
হয়, সে প্রমাণ চাও কত লাখ?
মাতালের দাদা আমরা চাতাল, বাচাল বলিস বল॥

চায়ের নামে যে সাড়া নাহি দেয় চাষাড়ে তাহারে কও,
চায়ে যে ‘কু’ বলে চাকু দিয়ে তার নাসিকা কাটিয়া লও।
যত পায় তত চায় বলে তাই
চা নাম হল এ সুধার ভাই।
চায়ের আদর করিতে হইল দেশে চাদরের চল॥

চা চেয়ে চেয়ে কাকা নাম ভুলে পশ্চিমে চাচা কয়,
এমন চায়ে যে মারিতে চাহে সে চামার সুনিশ্চয়।
চা করে করে ভৃত্য নফর
নাম হারাইয়া হইল চাকর,
চা নাহি খেয়ে বেচারা নাচার হয়েছে চাষা সকল॥

চায়ের এলে যায় চাল-কুমড়ো সে, চাঁদা করে মারো চাঁটি,
চা না খাইয়া চানা খায় আজ দেখহ অশ্ব-জাতি।
একদা মায়ের মুণ্ডেতে শিব
চা ঢেলে দেন, বের করে জিভ
চা-মুণ্ডা রূপ ধরিলেন দেবী সেইদিন রে পাগল॥

চায়ে পা ঠেকিয়ে সেদিন গদাই পড়িল মোটর চাপা,
চাঁট ও চাটনি চায়েরই নাতনি, লুকাতে পারো কি বাপা?
চায়ে সর বলে গালি দিয়ে মাসি
চামর ঢুলায় হয়ে আজ দাসী,
চাটিম চাটিম বুলি এই দাদা চায়ের নেশারই ফল॥

Read in Banglish
Chayer piyasi pipashito chito amra chatok-dol. Debotara kon somros jare se ei gorom jol. Chayer prosade charbak rishi bak-rone holo pash, Cha nahi peye char-peye jib chorbon kore ghas. Lakh kap cha khaiya chalak hoy, se proman chao koto lakh? Mataler dada amra chatal, bachal bolis bol. Chayer name je sara nahi dey chashare tahare ko, Chaye je ‘ku’ bole chaku diye tar nashika katiya lo. Joto pay toto chay bole tai cha nam holo e sudhar bhai. Chayer ador korite hoilo deshe chadorer chol. Cha cheye cheye kaka nam bhule poshchime chacha koy, Emon chaye je marite chahe se chamar sunishchoy. Cha kore kore bhrityo nofor nam haraiya hoilo chakor, Cha nahi kheye bechara nachar hoyechhe chasha sokol. Chaye ele jay chal-kumro se, chanda kore maro chati, Cha na khaiya chana khay aj dekhoho osho-jati. Ekoda mayer mundete shib cha dhele den, ber kore jib Cha-munda rup dhorilen debi sheidin re pagol. Chaye pa thekiye sheidin godai porilo motor chapa, Chant o chatni chayer-i natni, lukate paro ki bapa? Chaye sor bole gali diye mashi chamor dhulay hoye aj dashi, Chatim chatim buli ei dada chayer neshar-i phol.

Related songs

More songs you may enjoy.

Satirical

Saheb O Mosaheb

সাহেব ও মোসাহেব

Kazi Nazrul Islam

"সাহেব কহেন, ‘চমৎকার! সে চমৎকার!’ মোসাহেব বলে ‘চমৎকার সে হতেই হবে যে! হুজুরের মতে অমত কার?’"

Humorous

Buker Bhitor Jolche Agun

বুকের ভিতর জ্বলছে আগুন

Kazi Nazrul Islam

"বুকের ভিতর জ্বলছে আগুন দমকল ডাক ওলো সই। শিগগির ফোন কর বঁধুরে নইলে পুড়ে ভস্ম হই॥"

Humorous

Nache Marowar Lala

নাচে মাড়োয়ার লালা

Kazi Nazrul Islam

"নাচে মাড়োয়ার লালা নাচে তাকিয়া। (নাচে) ভোঁদড় হিন্দোলে ঝোপে থাকিয়া॥"

Humorous

Priyar Cheye Shali Bhalo

প্রিয়ার চেয়ে শালি ভালো

Kazi Nazrul Islam

"প্রিয়ার চেয়ে শালি ভালো, বাবার চেয়ে মামা। ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কিনা বামা॥"

Spirited

Sagar Amay Dak Diyeche

সাগর আমায় ডাক দিয়েছে

Kazi Nazrul Islam

"সাগর আমায় ডাক দিয়েছে মন-নদী তাই ছুটছে ওই। পাহাড় ভেঙে মাঠ ভাসিয়ে বন ডুবিয়ে তাই তো বই॥"

Devotional

Sakhi Jayni To Shyam Mathuray

সখী যায়নি তো শ্যাম মথুরায়

Kazi Nazrul Islam

"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"

Discussion

Public comments for Chayer Piyasi Pipashito Chito are available on the discussion page.

View discussion