তুমি নদীর পাশে হুম হুম..
তুমি নদীর পাশে বানিও এক বাড়ি
আর বাড়ির ছাদে এঁকে দিও তারা,
রাত্রি হলে আসবে চাঁদের বুড়ি
উঠোন জুড়ে জ্যোৎস্না ভিজে স্নান,
কোলের কাছে তোমার মাথা টেনে
বুড়ি গাইবে রাতে ঘুমপাড়ানি গান।
তুমি আকাশ জুড়ে তোমার ছবি আঁকো
আর রঙ্ ঢেলে দাও যেমন খুশি চাও,
তুমি আকাশ জুড়ে তোমার ছবি আঁকো
আর রঙ্ ঢেলে দাও যেমন খুশি চাও,
নীলে রঙেতেও মিশবে ভালোবাসা
মেঘ পাখিদের জমবে অভিমান,
তবু কোলের কাছে তোমার মাথা টেনে
ওরা গাইবে বসে ঘুমপাড়ানি গান।
তুমি চাইতেই পারো দূরত্ব থাক অনেক
ভরদুপুরে বৃষ্টি নামুক খুব,
তুমি চাইতেই পারো দূরত্ব থাক অনেক
ভরদুপুরে বৃষ্টি নামুক খুব,
জল থৈ থৈ তোমার উঠোন জুড়ে
দু’চোখ ভরা মেঘের অভিমান,
তখন জানি আমার কিছুই দেওয়ার নেই
শুধু গাইতে পারি ঘুমপাড়ানি গান,
তখন জানি আমার কিছুই দেওয়ার নেই
শুধু গাইতে পারি ঘুমপাড়ানি গান।
Discussion
Public comments for Chnader Buri are available on the discussion page.
View discussion