চলেছে হরি নামের গাড়ী
আয় কে যাবি বৃন্দাবন
দীক্ষা শিক্ষা মহাবলী পথে
তিনটা ইক্টিশন।।
প্ৰথম টিকনা নৈন্দাপুরী
স্টেশন মাস্টার গৌরহরি
নিতাই অদ্বৈত সহায়কারী
নামের গাড়ীর মহাজন।
হরিদাসের চৌকিদাবী সাতপণ দণ্ড
টাইম নিরূপণ
অজলা ও নামের গাড়ী নিষ্টাচাকে
দোকানদারী
ভক্তি আনিল প্রেমের বারি কামের
কৈলায় কৈরে দাহন।
সদামুলে ভাবের নিকট চালাও
বিশ্বাসের ইনজিন।
গাড়ী পালকে গোলোকে চলে
কালের কোঠায় রূপ সনাতন
গাড়ী মাঝে আশি কোঠা
ষোল কোঠায় মালের কোঠা
পাঁচ রসিক তার মালের মহাজন
গাড়ী গোলোকে গোপনে চলে
বৈসে রইল গোসাঁই রমণ।
Discussion
Public comments for Cholechhe Hori Namer Gari are available on the discussion page.
View discussion