পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না
হরির নাম নিলে রে মন যাবে রে ভবের যন্ত্ৰণা।।
মন রে, যখন ছিলে মারি উদরে ভজব বইলে দামোদরে
মিছা মায়াতে পড়ে সে কথা তোর মনে নাই
গনার দিন ফুয়াই গেলে সেদিন আর আসবে না।
মন রে যখন তোমার কফ অসিরে, ক্রমে ঊর্ধ্বশ্বাস বহিবে
ঘরের বাহির কইরা দেবে আরতি ঘরে রাখবেনা।
মনরে ভাইবন্ধু প্ৰতিবেশী শিয়রেতে কাঁদবে বসি
তখন তোমার প্রাণপ্রিয়সী চউখ ভুলে চাইবে না।।
মন রে মরলে নিবে শ্মশানঘাটা রইবে দালানকোঠা
বিষয় বিত্ত কোন কিছু সঙ্গে যাবে না।।
মন রে যত সব টাকাকড়ি সিন্দুকেতে রবে পড়ি
সঙ্গে নিবে পাঁচ কড়ি আম্র কাষ্ঠ দুচার-খানা।
Discussion
Public comments for Pashan Mon Re Jibone Harir Naam Bhul Na are available on the discussion page.
View discussion