মুখে নেওরে আল্লাহর নাম
যে নামেতে হবেরে তোর কবরের আছান।।
কোরআনের ডাইন হরফে আলিফ লাম আর মীম
নবীজি হইবে আমার উম্মতের জামিন।।
রোজা রাখ নামাজ পড় শরিয়তের চিন
হাশরের তরাইয়া নিবে রাব্বিল আলামিন।।
আল্লাহর রাসুলের বানী কোরানে লেখা
রজ্জব বলে নবীর সাথে হবে যেদিন দেখারে।।
Discussion
Public comments for Mukhe Neore Allahar Naam are available on the discussion page.
View discussion