ডাক নামে ডেকেছ যতবার আমাকে
প্রেমে পড়ে গেছি ততবার তোমারই
মেঘ ছুঁয়ে দিয়েছ যতবার মনটাকে
প্রেমে পড়ে গেছি ততবার তোমারই
কখনো তো ভুল করে ছুঁয়ে দেব তোমাকে
রূপকথা হয়ে যাবো গল্পের ফাঁকে
তখনও কি বলবেনা ভালোবাসি
কখনো তো ভুল করে, চোখ মেলে তোমাকে
দেখে যাব দিনভর কথাদের ফাঁকে
তখনও কি বলবেনা ভালোবাসি
শুধু বন্দী হয়ে তোমার কবিতায়,
থাকব আমি তোমার অপেক্ষায়
একদিনও কোন নীল খামে দূর মেঘের পানে
ছুড়ে দেব কোন মেঘ টিকিট শুধু তোমার নামে
একেলা যদি মাঝ রাতে, নিভে ঘরের বাতি
ঘুমিয়ে পড় তুমিও, যেন আমি আছি
কখনো তো ভুল করে ছুঁয়ে দেব তোমাকে
রূপকথা হয়ে যাবো গল্পের ফাঁকে
তখনও কি বলবেনা ভালোবাসি?
কখনো তো ভুল করে, চোখ মেলে তোমাকে
দেখে যাব দিনভর কথাদের ফাঁকে
তখনও কি বলবেনা ভালোবাসি
শুধু বন্দী হয়ে তোমার কবিতায়,
থাকব আমি তোমার অপেক্ষায়
শুধু বন্দী হয়ে তোমার কবিতায়,
থাকব আমি তোমার অপেক্ষায়…
থাকব আমি তোমার অপেক্ষায়…
Discussion
Public comments for Dakname are available on the discussion page.
View discussion